Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

কাশ্মীর সঙ্কট সমাধানে গণভোটের দাবি নওয়াজ শরিফের

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে কাশ্মীর সঙ্কট সমাধানে গণভোটের দাবি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। একই সঙ্গে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বাতিলের জন্য ভারতকে দোষারোপ করেছেন তিনি।

বাংলাদেশ সময় শনিবার রাতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি এ দাবি জানান।

তিনি বলেন, কোনো ভনিতা নয়, কাশ্মীর ইস্যু নিয়ে খোলামেলা আলোচনার জন্য পাকিস্তান প্রস্তুত আছে। আমাদের সমর্থন এবং জম্মু ও কাশ্মীরের মানুষের অধিকার রক্ষা আমাদের ঐতিহাসিক।

নওয়াজ বলেন, প্রায় ৬ দশক আগে জম্মু ও কাশ্মীরে গণভোটের বিষয়টি জাতিসংঘে পাশ হয়েছিল।  সেখানকার মানুষ এই প্রতিশ্রুতি পূরণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

তিনি বলেন, কাশ্মীর সমস্যা সমাধানে আলোচনাই একমাত্র উপায়। কিন্তু একতরফা ভাবে বৈঠক বাতিল করে ভারত ফের সে সুযোগ নষ্ট করেছে। দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতার জন্য কাশ্মীর সমস্যা সমাধান হওয়া জরুরি।

নওয়াজ শরীফ বলেন, এ সমস্যা সমাধানে কয়েক দশক ধরে জাতিসংঘের তত্ত্বাবধানে এবং দ্বিপক্ষীয়ভাবে লাহোর ঘোষণা দেওযা হয়। কিন্তু সে অনুযায়ী এ বিতর্কের সমাধান হয়নি।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১০:১১ AM . বিভাগঃ .

0 comments for " কাশ্মীর সঙ্কট সমাধানে গণভোটের দাবি নওয়াজ শরিফের "

Leave a reply

    আর্কাইভ