প্রকাশকালঃ
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
শাহজালাল বিমানবন্দরে দুই কেজি সোনা উদ্ধার
নিজস্ব প্রতিনিধি: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ওজনের দু’টি গোল্ডবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা।
রোববার রাত সোয়া ১২টার দিকে কুয়ালালামপুর থেকে আগত মালয়েশিয়া এয়ারওয়েজের এমএইচ-১৯৬ ফ্লাইটের এক যাত্রীর আন্ডার গার্মেন্টস থেকে এসব উদ্ধার করা হয়।
এ সময় রনি (৩৭) নামে সোনা বহনকারী যাত্রীকে আটক করে শুল্ক গোয়েন্দার সদস্যরা। রনি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসিন্দা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সোয়া ১২টার দিকে ফ্লাইটটি অবতরণের পর রনি সোনা গুলো হন্তান্তরের জন্য ট্রানজিট লাউঞ্জের পাশে আসে। শুল্ক গোয়েন্দা সদস্যদের সন্দেহ হলে তারা রনির দেহ তল্লাশি করে। এ সময় তার আন্ডার গার্মেন্টস থেকে সোনাগুলো উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের জানা যায়, রনি এ বছর মোট ১৭ বার দেশের বাইরে ভ্রমণ করেছে। আটক সোনার মূল্য প্রায় এক কোটি টাকা। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান মইনুল খান।