প্রকাশকালঃ
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার
স্থানীয় প্রতিনিধি: ফেনীর সদর উপজেলার ছনুয়া ইউনিয়নে নুর আলম (৭) নামে এক শিশুর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ভূঞার দোকানের পাশের একটি পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত নুর আলম ওই এলাকার ভূঞা বাড়ির ভ্যান চালক সেলিমের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে নিজ বাড়ি থেকে নুর আলম ও পাশের বাড়ির উত্তম নামে এক রাখাল নিখোঁজ হয়। তাদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে রোববার সকালে স্থানীয়রা উত্তমের গ্রামের বাড়ি মাটিরাঙ্গা যায়। সেখানে উত্তমের দেখা পান তারা। উত্তমের দেওয়া তথ্য অনুযায়ী ভূঞার দোকানের পাশের পুকুর থেকে বস্তাবন্দি মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবুল কালাম আজাদ শিশুর মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।