Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

র‌্যাবের ডিজি জবানবন্দি দিতে সচিবালয়ে

নিজস্ব প্রতিনিধি: র‌্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় জনপ্রশাসন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির কাছে জবানবন্দি দিতে এসেছেন।

সোমবার বেলা আড়াইটায় সচিবালয়ে কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লার কক্ষে প্রবেশ করেন তিনি। এসময় তিনি সাংবাদিকদের কিছু বলেননি।

এই কমিটি এর আগে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদ করেছে।

এছাড়া নারায়ণগঞ্জের ক্ষমতাসীন দলের এমপি শামীম ওসমান এবং সিটি করপোরেশন মেয়র সেলিনা হায়াত আইভীকেও জিজ্ঞাসাবাদ করে তদন্ত কমিটি।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৩:১০ PM . বিভাগঃ , .

0 comments for " র‌্যাবের ডিজি জবানবন্দি দিতে সচিবালয়ে "

Leave a reply

    আর্কাইভ