Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে নিহত-২,আহত-২

স্থানীয় প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ফরহাদ ও শাহাদাত। এছাড়া আরো দুইজন গুরুতর অসুস্থ্য হয়ে পড়েছে।

সোমবার সকালে বন্দরের আলীনগর এলাকাতে আবদুল মালেকের বাড়িতে এ ঘটনা ঘটে। অসুস্থ্য দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বন্দর থানার এস আই শেখ সাদি জানান, নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিস্কার করতে ভেতরে প্রবেশ করে দুইজন শ্রমিক। তারা ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসে অসুস্থ্য হয়ে পড়ে। তাদের উদ্ধার করতে পরে আরো দুই জন প্রবেশ করে। এক পর্যায়ে চার জনই গুরুতর অসুস্থ্য হলে দুইজনকে প্রথমে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অন্যদুই জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়।  জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দুই শ্রমিক সোমবার সকালে মৃত্যুবরণ করেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১১:৪৫ AM . বিভাগঃ .

0 comments for " সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে নিহত-২,আহত-২ "

Leave a reply

    আর্কাইভ