Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

ধানমন্ডিতে পুলিশের গুলিতে দুই ছিনতাইকারী আহত

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকারীদের ধরতে গিয়ে দুই পরিদর্শকসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় পুলিশের গুলিতে দুই ছিনতাইকারী আহত হয়েছেন। পুলিশ একটি প্রাইভেটকার, প্রায় ৫৬ হাজার টাকা, আটটি মোবাইল সেট ও দুটি ভ্যানিটি ব্যাগ জব্দ করেছে। সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার ইন্সপেক্টর তদন্ত হেলাল উদ্দিন জানান, ভোররাতে কলাবাগান থেকে কয়েকজন ছিনতাইকে ধাওয়া করা হয়। ভোর ছয়টায় শঙ্করে এসে পুলিশের গাড়ি দিয়ে ব্যারিকেড দেয়া হলে ছিনতাইকারীরা পুলিশের ওপর গাড়ি উঠিয়ে দেয়। এতে ধানমন্ডি থানার এসআই মারুফ, ইন্সপেক্টর তদন্ত হেলাল উদ্দিন এবং কনস্টেবল স্বপন ও শাহ আলম আহত হন। তখন পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে দুই ছিনতাইকারী পায়ে গুলিবিদ্ধ হয়। তাদের আহত অবস্থায় আটক করা হয়েছে। অপর এক ছিনতাইকারী পালিয়ে গেছে বলে জানান তিনি।

হেলাল উদ্দিন আরো জানান, ছিনতাইকারীদের কাছ থেকে ঘটনাস্থলে একটি টয়োটা সিল্ডার প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ২১-৬২৩৭), আটটি মোবাইল সেট, দুটি ভানিটি ভ্যাগ, ১৫শ টাকা ও স্কুল ব্যাগ জব্দ করা হয়।

পুলিশ সূত্র জানায়, আহত ছিনতাইকারীদের এএসআই নওশেদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। পরে সেখানে তাদের দেহ তল্লাশি করে আন্ডার ওয়্যারের পকেট থেকে আরো ৫৫ হাজার ৬০ টাকা জব্দ করা হয়। এসময় হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই মারুফ, ইন্সপেক্টর তদন্ত হেলাল উদ্দিন এবং কনস্টেবল স্বপন ও শাহ আলম। তাদের মধ্যে দুই কনস্টেবল হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গুলিবিদ্ধ ছিনতাইকারীদের নাম সাইদুর রহমান (২৮) ও সৌরভ (৩৬)। সাইদুর ডান পায়ে ও সৌরভ (৩৬) বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১১:০৩ AM . বিভাগঃ , .

0 comments for " ধানমন্ডিতে পুলিশের গুলিতে দুই ছিনতাইকারী আহত "

Leave a reply

    আর্কাইভ