Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

গাংনীতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

স্থানীয় প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় শাহ জামাল (২৩) নামে এক আলগামন চালক নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে গাংনী-কাথুলি সড়ক হয়ে ধলা গ্রামে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ জামাল এ উপজেলার ধর্মচাকী গ্রামের আব্দুর রশিদের ছেলে।

নছিমন যাত্রী ধর্মচাকী গ্রামের সাহাবুল ইসলাম জানান, কয়েকজন যাত্রী শাহ জামালের নছিমনে চড়ে ধলা গ্রামে ধান মাড়াইয়ের কাজে যাচ্ছিলেন। ভাটপাড়া গ্রামে পৌঁছালে একটি ট্রাক নছিমনটি টপকে আগে উঠে যায়। দ্রুত গতি সামলাতে না পেরে শাহ জামালের নছিমন ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে বুকে আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ বাড়িতে নেয়া হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যদি নিহত জামালের পরিবার চায় তাহলে মামলা নেয়া হবে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৯:৫৪ AM . বিভাগঃ .

0 comments for " গাংনীতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত "

Leave a reply

    আর্কাইভ