Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

ট্রাকের চাপায় ব্যবসায়ী নিহত

স্থানীয় প্রতিনিধি: নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকায় ট্রাকের চাপায় আশিস সাহা (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার সকাল ৯টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিসের বাড়ি জেলার আটপাড়া উপজেলায়। তিনি ওই উপজেলার তেলিগাতী বাজারে ব্যবসা করতেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম জানান, সকালে ব্যবসায়ী আশিস সাহা মোটরসাইকেলে করে শ্যামগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১:৪০ PM . বিভাগঃ .

0 comments for " ট্রাকের চাপায় ব্যবসায়ী নিহত "

Leave a reply

    আর্কাইভ