প্রকাশকালঃ
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
৩ দিনের রিমান্ডে গ্রেফতারকৃত ব্রিটিশ জিহাদি
আদালত প্রতিবেদক: ১০ দিনের রিমান্ড আবেদনের বিপরীতে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন গ্রেফতারকৃত ব্রিটিশ জিহাদি সামিয়ুনের। আজ সোমবার দুপুরে সামিয়ুনকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান শাহবাগ থানা পুলিশ। শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত।
ডিবি সূত্রে জানা যায, সিরিয়া ফ্রন্টে সশস্ত্র জিহাদি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আইএস ও সিরিয়ার নুসরা বিগ্রেডের জন্য মুজাহিদ সংগ্রহ করতে বাংলাদেশে এসেছিলেন সামিয়ুন।
গত ২৪ সেপ্টেম্বর গোয়েন্দা পুলিশ -আইএস ও নুসরা ব্রিগেডের সদস্য আসিফ আদনান ওরফে জুলকারনাইন ও ফজলে এলাহি তানজিলকে গ্রেফতার করে। পরে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তারা একিউআইএস বা আল কায়েদা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের কার্যক্রম সম্পর্কে চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। জিজ্ঞাসাবাদে তারা ব্রিটিশ নাগরিক সামিয়ুন রহমান ওরফে ইবনে হামদান সম্পর্কেও বিস্তারিত তথ্য দেন। তাদের তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় সামিয়ুনকে।
উল্লেখ্য, রোববার রাত সোয়া ১১টায় কমলাপুর রেলস্টেশন থেকে সামিয়ুনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৬টি মোবাইল, ১টি ব্রিটিশ পাসপোর্ট ও এটিএম কার্ড, ব্যাংক চেক ও অন্যন্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
