Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

বিআরটিসির ডিজিএমকে দুদকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে নিয়োগ প্রাপ্তি ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ডিজিএম (অপারেশন) খান কামাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে  তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। দুদক সূত্র এ সব তথ্য নিশ্চিত করেছে।

দুদক সূত্র জানায়, ১৯৮৭ সালে তৎকালীন যোগাযোগ মন্ত্রীর সরাসরি সুপারিশে চাকরির সুযোগ পান খান কামাল উদ্দিন। লিখিত এবং মৌখিক পরীক্ষা ছাড়াই তিনি বিআরটিসিতে চাকরির সুযোগ পেয়েছেন। যথাযথ শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও তিনি দ্রুত পদোন্নতি পান। বিআরটিসির বিভাগীয় তদন্তে এর সত্যতা পাওয়া গেছে। অন্যদিকে সম্পদের বিষয়ে জানা যায়, তিনি বরিশালে ৫তলা ভবনের মালিক, ঢাকায় একাধিক ফ্ল্যাটসহ বিপুল পরিমাণ সম্পদের মালিক বনে যান।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৬:৩১ PM . বিভাগঃ .

0 comments for " বিআরটিসির ডিজিএমকে দুদকে জিজ্ঞাসাবাদ "

Leave a reply

    আর্কাইভ