Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

আয়কর দাখিলের এক মাস সময় বাড়ালো এনবিআর

নিজস্ব প্রতিবেদক: ‘হজ, ঈদ ও পূজার কারণে আয়কর বিবরণী জমা দেয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে পারেননি অনেক করদাতা। এ বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যক্তি শ্রেণির কর দাতাদের আয়কর বিবরণী দাখিলের সময় এক মাসের বেশি বাড়ানো হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন সোমবার  জানান, এখনো যারা আয়কর বিবরণী দেননি তারা ২ নভেম্বর পর্যন্ত তা জমা দিতে পারবেন।

চলতি বছরের ৩১ অক্টোবর শুক্রবার ও ১ নভেম্বর শনিবার সরকারি ছুটি থাকায় ২ নভেম্বর রবিবার পর্যন্ত আয়কর বিবরণী জমা দেয়ার সময় বাড়ানো হয়েছে বলে এনবিআর-র জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন।


আয়কর অধ্যাদেশ অনুযায়ী প্রতি বছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়ার বিধান থাকলেও বিভিন্ন কারণে প্রতিবারই শেষ মুহূর্তে এসে সময় বাড়ানো হয়। গত বছর কয়েক দফায়  সময়  বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা নেয়া হয়।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৩:০০ PM . বিভাগঃ .

0 comments for " আয়কর দাখিলের এক মাস সময় বাড়ালো এনবিআর "

Leave a reply

    আর্কাইভ