Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

কাল হজে যাচ্ছেন রাষ্ট্রপতি


অনলাইন ডেস্ক: পবিত্র হজ পালনের লক্ষ্যে আগামীকাল সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আগামীকাল রাত ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে রাষ্ট্রপতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

আবদুল হামিদ সৌদি বাদশাহ’র আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে হজ পালন করবেন। রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম একথা বলেন।

ইহসানুল করিম বলেন, রাষ্ট্রপতি হজে যাওয়ার প্রাক্কালে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। তিনি হজ পালনকালে দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য দোয়া করবেন। আশা করা হচ্ছে, রাষ্ট্রপতি ১০ অক্টোবর দেশে ফিরবেন। সূত্রঃ বাসস।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৫:৩৮ PM . বিভাগঃ .

0 comments for " কাল হজে যাচ্ছেন রাষ্ট্রপতি "

Leave a reply

    আর্কাইভ