Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

অবশেষে ইউক্রেনে সেনা পাঠাল আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে ইউক্রেনে সেনা পাঠিয়েছে আমেরিকা। এ দলে ১২ জনের বেশি সেনা রয়েছে এবং ইউক্রেনের সেনাবাহিনীকে সহায়তা করার জন্য এ দলকে কিয়েভে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের টানাপড়েন যখন তুঙ্গে তখন এ সেনাদলকে দেশটিতে পাঠানো হলো। 

পেন্টাগনের মুখপাত্র আইলিন লাইনেজ বলেছেন, ইউক্রেনের নিরাপত্তা বাহিনীকে তথ্য সংগ্রহ,  সামরিক পরিকল্পনা প্রণয়নের কৌশল এবং গেরিলা যুদ্ধ প্রতিরোধের কৌশল শেখাবে মার্কিন এ সেনাদল। বৃহস্পতি থেকে শুক্রবারের মধ্যে এ দলটি কিয়েভে পৌঁছেছে। ইউক্রেন সেনাবাহিনীর সামরিক অভিযানগুলো বিশ্লেষণ করে দেখার কাজ এরই মধ্যে শুরু করে দিয়েছে দলটি।  এ ছাড়া, দেশটির সেনাবাহিনীকে কি করে সামরিক সরঞ্জাম সরবরাহ করা যায় তাও খতিয়ে দেখছে এ দল। 

শীতল যুদ্ধের পর এর আগে কখনোমস্কো-ওয়াশিংটন সম্পর্ক এতো তলানিতে এসে  ঠেকে নি। ওয়াশিংটন ও তার মিত্ররা এখন একের পর এক রুশ বিরোধী পদক্ষেপ নিয়েই চলেছে। সূত্রঃ রেডিও তেহরান।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৪:২৪ PM . বিভাগঃ .

0 comments for " অবশেষে ইউক্রেনে সেনা পাঠাল আমেরিকা "

Leave a reply

    আর্কাইভ