Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে চান ভেট্টোরি!

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টোরি মেনে নিচ্ছেন তার ক্যারিয়ারে হয়ত আর টেস্ট খেলা হবে না। গত দু’বছরের বেশি সময় ধরে তিনি ইনজুরির কারণে কোন টেস্ট ম্যাচে খেলতে পারেননি। আর আগামী বছর ঘরের মাঠে বিশ্বকাপেই এখন তার সবচেয়ে বেশি মনযোগ।

ভেট্টোরি বলেন, ‘টেস্ট ক্রিকেটকে নিয়ে এখন আমি চিন্তা করছিনা। কারণ আমি নিশ্চিত হয়ে বলতে পারব না যে একসঙ্গে এতগুলো ওভার আমি করতে পারব কিনা। আর দলের অন্য স্পিনার ইশ সোধি ও মার্ক ক্রেইগ বোলিংয়ে দিন দিন উন্নতি করছে।

তিনি আরো বলেন, ‘বিশ্বকাপ হচ্ছে অনেক বড় একটি স্বপ্ন। আর ক্যারিয়ারের এই সময় টেস্ট খেলাটা আমার জন্য অনেকটা ঝুঁকির ব্যাপার। ভেট্টোরি আশা করেছেন, আগামী মাসে ঘরের মাঠে দ. আফ্রিকার বিপক্ষে ওডিআইতে মাঠে নামতে পারবেন। আর বিশ্বকাপেও তার একই প্রত্যাশা।

ভেট্টোরি এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ১১২ টি টেস্ট খেলেছেন। ৩৪.৪২ গড়ে ২.৬৯ ইকোনোমিতে উইকেট নিয়েছেন ৩৬০টি। আর ৩০.১০ গড়ে ছয়টি শতক সহ করেছেন ৪৫১৬ রান। তিনি দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি আর রান সংগ্রাহকের দিক দিয়ে ছয় নম্বরে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ২:০০ PM . বিভাগঃ .

0 comments for " টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে চান ভেট্টোরি! "

Leave a reply

    আর্কাইভ