Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

যা সত্য তাই বলেছি: র‌্যাব মহাপরিচালক


সচিবালয় প্রতিবেদক
ঢাকা: নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র‌্যাবের (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) মহাপরিচালক (ডিজি) মোখলেছুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে আদালতের নির্দেশে গঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। সচিবালয়ে সোমবার কমিটির আহ্বায়ক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লার কক্ষে দুপুর আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দুই ঘণ্টা এ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যাওয়ার সময় র‌্যাবের মহাপরিচালক সাংবাদিকদের বলেন, যা সত্য তাই বলেছি। কমিটি সাত খুনের বিষয়ে যা জানতে চেয়েছে সব বলেছি। তবে কমিটির কাছে কোন ধরনের সত্য কথা বলেছেন সে বিষয়ে কিছু জানাননি।

তিনি বলেন, আদালতের নির্দেশে এ তদন্ত কমিটি গঠিত হয়েছে। সাত খুনের সঙ্গে র‌্যাবের জড়িত থাকার বিষয়টি আসায় ডিজি হিসেবে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কমিটি যেহেতু জানতে চেয়েছে, সেজন্য সব বিষয়ই গুরুত্বপূর্ণ।

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোখলেছুর রহমান বলেন, র‌্যাবের স্বচ্ছতা আছে, যা সত্য তাই করে।  আইন ও ন্যায়ের পথে সবসময় থাকে র‌্যাব।

তদন্ত কমিটির আহ্বায়ক সাংবাদিকদের বলেন, সাত খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে র‌্যাবের নাম এসেছে। এজন্য ডিপার্টমেন্টের হেড হিসেবে ডিজিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি এ বিষয়ে কতটুকু জানেন সে বিষয়ে কথা বলেছেন। র‌্যাবের প্রধান কি তথ্য দিয়েছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাহজাহান আলী মোল্লা বলেন, এ বিষয়ে বলা যাবে না, এটা রিপোর্টে উল্লেখ করা হবে।

তিনি বলেন, এ হত্যার ঘটনা নিয়ে মিডিয়াতে যে সমস্ত খবর এসেছে, সাক্ষীরা যা বলেছেন এবং আমরা যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে র‌্যাব প্রধানের সঙ্গে আলোচনা করেছি।

কবে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে এমন প্রম্নের জবাবে শাহজাহান আলী মোল্লা বলেন, অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার পর এ বিষয়ে আদালতের কোনো নির্দেশনা নেই। তদন্ত প্রতিবেদন দ্রুত আদালতের কাছে জমা দেওয়া হবে। সাক্ষীদের বক্তব্যের স্বপক্ষে প্রমাণের প্রয়োজন রয়েছে। আমরা বসে নেই। মিটিং করছি। কার্যপরিধি অনুযায়ী এগিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, তদন্ত কমিটি এ পর্যন্ত প্রায় ৪০০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। এরমধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, সংসদ সদস্য শামীম ওসমান, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান রয়েছেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৫:৪৮ PM . বিভাগঃ .

0 comments for " যা সত্য তাই বলেছি: র‌্যাব মহাপরিচালক "

Leave a reply

    আর্কাইভ