Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

আফগানিস্তানে সন্ত্রাসী হামলায় পুলিশসহ নিহত-১০

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে এক সন্ত্রাসী হামলায় পুলিশসহ ১০ জন নিহত হয়েছেন। সোমবার পাকতিয়া প্রদেশে স্থানীয় সরকারের সদর দপ্তরে প্রবেশমুখে এই হামলা চালায় জঙ্গিরা। এ সময় কাবুলের প্রেসিডেন্ট প্রসাদে প্রেসিডেন্ট হিসেবে শপথের প্রস্তুতি নিচ্ছিলেন আশরাফ ঘানি।

আল জাজিরা জানায়, সোমবার পাকতিয়ার জুরমাত জেলার সরকারি দপ্তরের প্রবেশমুখে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে হামলা চালায় এক তালেবান জঙ্গি। এ সময় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে তাদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে সবমিলিয়ে ১০ জন নিহত হন। নিহতদের মধ্যে চার পুলিশ কর্মকর্তা, দুই গোয়েন্দা কর্মচারী এবং দু জন বেসামরিক নাগরিক রয়েছেন।

তালেবান গোষ্ঠী তাৎক্ষণিকভাবে এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।

কাবুল থেকে আল জাজিরা প্রতিনিধি জেনিফার গ্লাসে জানাচ্ছেন, আফগান নিরাপত্তা কর্মকর্তারা প্রতিনিয়ত তালেবান বিদ্রোহীদের মোকাবেলা করছেন। চলতি বছর দেশটিতে প্রতিদিন সন্ত্রাসী হামলায় গড়ে ১৮ জন নিহত হন।

সোমবার কাবুলে কড়া নিরাপত্তার মধ্যেও আরো দুটি ছোট ছোট বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হয়নি।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৩:১৯ PM . বিভাগঃ , .

0 comments for " আফগানিস্তানে সন্ত্রাসী হামলায় পুলিশসহ নিহত-১০ "

Leave a reply

    আর্কাইভ