প্রকাশকালঃ
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার
স্থানীয় প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হিঙ্গেরপাড়া এলাকায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরের দিকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার হিঙ্গেরপাড়া এলাকায় ভোরের দিকে লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। দুর্বৃত্তরা গুলি করে হত্যার পর লাশ ফেলে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।