Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

বিএনপি আগামীতে সরকার বিরোধী আন্দোলনের সুযোগ পাবে না: বাণিজ্যমন্ত্রী

সচিবালয় প্রতিবেদক
ঢাকা: বিএনপির আগামীতে সরকার বিরোধী আন্দোলন করার সুযোগ পাবে না, তারা নিজেদের সংগঠন রক্ষায় ব্যস্ত থাকবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চেক রিপাবলীকানের রাষ্ট্রদূত মিলোস্রাব স্টেসেকের (stasek) সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

তিনি বলেন, এ পযন্ত ঈদের পরে, পরক্ষীরপর, পুজার পর, রোজার পর যে তারিখ তারা দিয়ে যাচ্ছে। এধরণের আল্টিমেটাম দেয়া এখন তাদের রাজনৈতিক বৈশিষ্ট্য। বিএনপিকে মানুষ বিশ্বাস করে না। তারা যে এমন করে কিছু করতে পারবে না। তা মানুষ বুঝে ফেলছে।

২০ দলীয় জোটের নেতা খালেদা জিয়া বলেছেন তাদের সঙ্গে আলোচনায় বসতে হবে, নির্বাচন দিতে হবে সাংবাদিকদের এ প্রশ্নে তোফায়েল আহমেদ বলেন, মেয়াদ পুন করার আগে বাংলাদেশে আর একটি নির্বাচন করা কোনো সম্ভাবনা নেই। কারণ আমাদের মেয়াদ পুর্ন হবে ২০১৯ সালের ২৯ জানুয়ারী। এর আগে ৯০ দিনের মধ্যে যে কোনো দিন নির্বাচন হবে। তার আগে জাতীয় নির্বাচন নয়। সুতারং সংলাপ করবো কি নিয়ে।  বিরোধীদলীয় নেতা (খালেদা জিয়া) তিনি নির্বাচনে অংশগ্রহণ না করে ভুল করেছেন। বিরোধীদল হিসাবে নির্বাচন চাইতে পারেন। 

বিএনপির রাজনীতি ঠেকাতে তাদের মামলা দেয়া হচ্ছে এমন প্রশ্নে বাণিজ্যমন্ত্রী বলেন, মামলার রাজনীতি বিএনপি শুরু করেছে। আমি নিজে ৪৪টি মামলার আসামি ছিলাম। বিদেশ থেকে দেশে ফিরে বিমান বন্দর থেকে আমাকে গ্রেফতার করে বিমান বন্দর থানায় এক রাত দাড়করিয়ে রেখেছে। কাশিমপুর কারাগারে ফাঁসির্ আসামিদের মত কন্ডেম সেলে রাখা হয়েছে। এগুলি তারা শিখিয়েছে। 

তাহলে আপনারাকি সেই অনুকরন করছেন? এমন প্রশ্নে তিনি বলেন, না আমরা তা করছিনা। রাজনৈতিক কর্মসূচির নামে যারা আইনকে নিজের হাতে তুলে নেয় আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্চি। আন্তর্জাতিকভাবে বর্তমান সরকার প্রশংসিত দাবি করে তিনি বলেন, বিদেশিরা আমাদের অভ্যন্তরিন বিষয়ে কোন হস্তক্ষেপ করবে না। 

মন্ত্রী জানান, ইউরোপিয় উনিয়নের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক অনেকভালো। আজকে এদেরে সঙ্গে বসেছি। আমরা একটি সিদ্ধান্তে পৌছেছি এ বছরের মধ্যে দুদেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি করবো। আমরা চেক প্রজাতন্ত্রে ১০০ মিলিয়ন ডলার রপ্তানি করছি। অন্যদিকে তারা ৫০ মিলিয়ন রপ্তানি করছে। এ চুক্তি হলে আরো অনেক বেড়ে যাবে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৬:১৫ PM . বিভাগঃ , .

0 comments for " বিএনপি আগামীতে সরকার বিরোধী আন্দোলনের সুযোগ পাবে না: বাণিজ্যমন্ত্রী "

Leave a reply

    আর্কাইভ