Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

কুমিল্লায় ঈদ ও পূজাকে সামনে রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা


এন.এইচ.তুহিন,
কুমিল্লা প্রতিনিধি: “ধর্ম যার যার, উৎসব সবার”- এ শ্লোাগানটি সামনে রেখে “হিন্দু সনাতন “ ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয়া দুর্গোৎসব এবং মুসলমান ধর্মালম্বীদের ঈদ-উল-আযহা” দুই  সম্প্রদায়ের দু’টি উৎসবে বিগত বছরের ন্যায় এবারও সার্বজনীন উৎসবে রূপ দিতে কুমিল্লা  সিটি কর্পোরেশন এলাকাসহ কুমিল্লা ১৬ উপজেলায় ছিনতাই ও চাঁদাবাজীসহ যে কোন  ধরণের নাশকতা ঠেকাতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

কুমিল্লা ডিবি অফিস ও গোয়েন্দা সূত্রে জানা যায়- আগামী ৩০ সেপ্টেম্বর হতে ৪ অক্টোবর ২০১৪ইং পর্যন্ত দেশব্যাপী 
হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যাহাতে উৎসাহ-উদ্দীপনার মধ ̈দিয়ে নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারে সেই উপলক্ষে কুমিল্লা জেলার ১৬ উপজেলায় ৭০০টি পূজা মন্ডপে নেয়া হয়েছে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা। 

এর মধ্যে ২০৯টি অধিক  গুরুত্বপূর্ণ ও ২২৫টি  গুরুত্বপূর্ণ এবং ২৬৬টি সাধারণ পূজা মন্ডপ রয়েছে। জেলার ১৬ উপজেলা  কৌতয়ালীতে ৬৫ পূজা মন্ডপের মধ্যে অধিক  গুরুত্বপূর্ণ ২৪টি ও গুরুত্বপূর্ণ ২৭টি, অধিক গুরুত্বপূর্ণ সদর দক্ষিণে ৪৭টি পূজা মন্ডপের মধ্যে ৯টি ও  গুরুত্বপূর্ণ  ১৮টি, চৌদ্দগ্রামে ২১টি পূজা মন্ডপের মধ্যে অধিক  গুরুত্বপূর্ণ ৮টি ও  গুরুত্বপূর্ণ ৬টি, চান্দিনায় ৬৪টি পূজা মন্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ১১টি ও গুরুত্বপূর্ণ ৯টি, বুড়িচংয়ে ৩৬টি পূজা মন্ডপের মধ্যে অধিক  গুরুত্বপূর্ণ ১২টি, বধাহ্মণপাড়ায় ১৬টি পূজা মন্ডপের  মধ্যে অধিক  গুরুত্বপূর্ণ  ১২টি ও গুরুত্বপূর্ণ ২টি, বরুরায় ৮০টি পূজা মন্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২৬টি ও গুরুত্বপূর্ণ  ২১টি, লাকসামে ৩০টি পূজা মন্ডপের মধ্যে অধিক  গুরুত্বপূর্ণ ১১টি ও গুরুত্বপূর্ণ ৬টি, মনোহরগঞ্জে ১২টি পূজা মন্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ  ৪টি ও  গুরুত্বপূর্ণ ১টি,  দাউদকান্দিতে ৪৮টি পূজা মন্ডপের  মধ্যে অধিক  গুরুত্বপূর্ণ  ১০টি ও গুরুত্বপূর্ণ ২৬টি, তিতাসে ৮টি পূজা মন্ডপের মধ্যে  গুরুত্বপূর্ণ ৬টি, হোমনায় ৩৮টি পূজা  মন্ডপের  মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ১৬টি ও গুরুত্বপূর্ণ  ১১টি, মেঘনায় ৪টি পূজা মন্ডপের মধ্যে ৪টিই অধিক গুরুত্বপূর্ণ দেবিদ্বারে ৭২টি পূজা মন্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৭টি ও গুরুত্বপূর্ণ ২৩টি, মুরাদনগরে ১৫১টি পূজা মন্ডপের মধ্যে  অধিক  গুরুত্বপূর্ণ ৪৭টি ও গুরুত্বপূর্ণ ৫৭টি। 

জেলা বিশেষ শাখা’র ডিআইও মোঃ কামাল উদ্দিন জানান- শারদীয়া দুর্গাপূজা আইন-শৃঙখলা রক্ষার্থে পূজা সংক্রান্ত যে 
কোন তথ্য ̈ তাৎক্ষনিক অবহিত করতে জেলা সদরে পুলিশ কন্টেধালরুম “পূজা কন্টেধালরুম - এর নম্বর ০৮১-৬৫০১২ এবং মোবাইল নম্বর- ০১৭১৮-৪৬৪২৬৮। 

কুমিল্লা ডিএসবি ডিআইও (১) মোবাইলঃ- ০১৭১৩-৩৭৩৬৮৪ এবং কুমিল্লা ডিএসবি ডিআইও (সদর) এসআই মোঃ হুমায়ুন কবির (মোবা:- ০১৭১২-০১১৯০১) ও এসআই মোঃ আব্দুর রউফ (মোবাইল:- ০১৭১১-৭৩৮৭৭৭) চালু 
করা হয়েছে। এদিকে, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানু কল্লোল কাল বলেন- সকল সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক গড়ে তুলতে প্রশাসন বদ্ধপরিকর। আসন্ন শারদীয় দুর্গোৎসব এবং ঈদ-উল-আযহাকে সার্বজনীন উৎসবে রূপ দিতে সকল প্রকার অশুভ ও সাম্প্রদায়িক শক্তির বিরদ্ধে সজাগ থাকার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।

এ ব্যাপারে কুমিল্লা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী জানান- আসন্ন শারদীয়া দুর্গোৎসব এবং ঈদ-উল-আযহা ওই দু’টি উৎসবকে সার্বজননী উৎসবে রূপ দিতে এবং ছিনতাই ও চাঁদাবাজীসহ যে কোন ধরণের নাশকতা ঠেকাতে কুমিল্লা ১৬ উপজেলায় নেয়া হয়েছে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থ।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৩:৪৯ PM . বিভাগঃ .

0 comments for " কুমিল্লায় ঈদ ও পূজাকে সামনে রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা "

Leave a reply

    আর্কাইভ