Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

স্থানীয় প্রতিনিধি: টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের প্রায় ৪০ কি.মি যানজটের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কের দু পাশে শত শত যানবাহন আটকা পড়েছে।

হাইওয়ে এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, ভোর ৪টার দিকে মহাসড়কের ঘারিন্দায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং একই সময়ে বাইখোলায় আরেকটি লাকড়িবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মহাসড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

এ সময় মহাসড়কের এলেঙ্গা থেকে চন্দ্রা পর্যন্ত ৪০ কিলোমিটার রাস্তায় যানজট দেখা দেয়। যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। দুপুরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলেও তিনি জানান।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১:১২ PM . বিভাগঃ .

0 comments for " ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট "

Leave a reply

    আর্কাইভ