Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করে না: খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করি না বলে মন্কব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, বিএনপি দেশের প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করে না। আমরা সবাই বাংলাদেশী- এটাই হোক আমাদের বড় পরিচয়। 

আজ সোমবার হিন্দু সম্প্রদায়ের দূর্গাপুজা ও বিজয়া দশমী উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা বাণীতে তিনি  এ কথা বলেন। বাণীতে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 

তিনি তাদের সুখ শান্তি ও কল্যাণ কামনা করে বলেন, 'যে কোন ধর্মীয় উৎসবই মানুষে মানুষে নিবিড় বন্ধন রচনা করে। সকল ধর্মের মর্মবানী শান্তি ও মানব কল্যাণ।' তিনি দুর্গা পুজার সার্বিক সাফল্য কামনা করেন।

তিনি বলেন, 'যে কোন ধরণের অশুভ তৎপরতা সম্পর্কে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। আমাদের এ সম্প্রীতি যেন নষ্ট না হয় সে দিকে আমাদের খেয়াল রাখতে হবে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৭:৩১ PM . বিভাগঃ , .

0 comments for " বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করে না: খালেদা জিয়া "

Leave a reply

    আর্কাইভ