Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

স্থানীয় প্রতিনিধি: স্থগিত হওয়া শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

গাজীপুর জেলা নির্বাচন অফিসার হাসানুজ্জামান জানান, শ্রীপুর উপজেলায় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য ১৬ জন ম্যাজিস্ট্রেট, ৯২০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি কাজ করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শ্রীপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তেলিহাটি উপ-নির্বাচনে মোট ভোটার ৩৪ হাজার ৬১৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৩৭০ জন। নারী ভোটার ১৭ হাজার ২৪০ জন। শ্রীপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে তেলিহাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল  নির্বাচন করে বিজয়ী হওয়ায় ইউপি চেয়ারম্যান পদটি শূন্য হয়। শূন্য পদে ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও নির্বাচন কমিশন তা স্থগিত করে। স্থগিত হওয়া তেলিহাটি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে।

তেলিহাটি ইউনিয়নে চেয়ারম্যান পদশূন্য হওয়ার কারণে শুধু চেয়ারম্যান পদেই ভোটগ্রহণ হচ্ছে। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলী সমর্থিত আ. বাতেন সরকার (প্রতীক চশমা) ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ফরিদ আহমেদ (প্রতীক তালা)।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১১:২৮ AM . বিভাগঃ , .

0 comments for " ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে "

Leave a reply

    আর্কাইভ