Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

ঢাবি ‘ঘ’ ইউনিটে ফল প্রকাশ, ১৬ শতাংশ উত্তীর্ণ

নিজস্ব প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ সম্মান শ্রেণির ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে, যাতে মাত্র ১৬ শতাংশ উত্তীর্ণ হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সোমবার দুপুরে কেন্দ্রীয় ভর্তি অফিসে এই ফলাফল ঘোষণা করেন।

গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিভাগ পরিবর্তনের এই ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৭ হাজার ২০৩ জন শিক্ষার্থী অংশ নেন।

এর মধ্য থেকে ১৮ হাজার ৩২০ জন প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় পাসের হার ১৬ দশমিক ৫৫ শতাংশ।

এখন উত্তীর্ণ এই শিক্ষার্থীদের মধ্য থেকে এক হাজার ৪১৬টি আসনে ভর্তি করা হবে।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে DU<>Gha<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৪:০১ PM . বিভাগঃ , .

0 comments for " ঢাবি ‘ঘ’ ইউনিটে ফল প্রকাশ, ১৬ শতাংশ উত্তীর্ণ "

Leave a reply

    আর্কাইভ