Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

তথ্য-প্রযুক্তিতে আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পাচ্ছে বাংলাদেশ


অনলাইন ডেস্ক: ‘গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পাচ্ছে বাংলাদেশ। তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমাজের অগ্রগতিতে অবদানের স্বীকৃতি হিসেবে এই অ্যাওয়ার্ড পাচ্ছে বাংলাদেশ। আগামী ৩০ সেপ্টেম্বর মেক্সিকোর গুয়াদালাজারা শহরে তথ্য-প্রযুক্তি বিষয়ক বিশ্ব সম্মেলনে (ওয়ার্ল্ড কংগ্রেস অন আইসিটি) অনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেয়া হবে। প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় শনিবার নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন।

জয় জানান, ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্সের (ডব্লিউআইটিএসএ) ৮০টি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটি তথ্য-প্রযুক্তি খাতে উদ্ভাবনী কাজের জন্য এ পুরস্কার দিয়ে থাকে।

পাবলিক সেক্টর এক্সিলেন্স, প্রাইভেট সেক্টর এক্সিলেন্স, ডিজিটাল অপরচ্যুনিটি ও সাসটেইনেবল গ্রোথ ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়। বাংলাদেশ ‘এক্সিলেন্স ইন আইসিটি’ পুরস্কার পাচ্ছে বলে জয় জানিয়েছেন।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং সজীব ওয়াজেদ জয়ের পরামর্শ অনুযায়ী যে কাজ চলছে তারই আন্তর্জাতিক স্বীকৃতি এ অ্যাওয়ার্ড। তিনি এই অ্যাওয়ার্ড’ গ্রহণের জন্য মেক্সিকো যাচ্ছেন বলে জানান।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৪:৩৯ PM . বিভাগঃ , .

0 comments for " তথ্য-প্রযুক্তিতে আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পাচ্ছে বাংলাদেশ "

Leave a reply

    আর্কাইভ