প্রকাশকালঃ
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
পহেলা অক্টোবর থেকে যাত্রী পারাপারে সি ট্রাকও থাকবে
দুর্গা পুজা ও ঈদ-উল-আজহার অনুষ্ঠান পালনে মাওয়াঘাট থেকে যাত্রী পরিবহনে লঞ্চের পাশাপাশি দুটি সিট্রাকও নিয়োজিত করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
নৌপরিবহন মন্ত্রী শাজাহানখানের নির্দেশনা অনুযায়ী সোমবার বিআইডব্লিউটিসি ভবনে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আগামী ১ অক্টোবর থেকে এ সি ট্রাকের মাধ্যমে যাত্রী পারাপারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা বি২৪-নিউজকে জানান, আজ বিআইডব্লিউটিসি ভবনে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাওয়ার লঞ্চের পাশাপাশি এ দুটি সি ট্রাক যাত্রী পারপার করবে। এ দুটির ধারণ ক্ষমতা প্রায় ১৮ শ জন। তবে যানবাহন পারাপারের জন্য ফেরিগুলোতেও যাত্রী পারপার করা হবে।
অপরদিকে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ড. শামসুদ্দোহা খন্দকার জানান, পিনাক-৬ দুর্ঘটনার পরে এ অঞ্চলের ছোট লঞ্চগুলো চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দুটি ধর্মীয় অনুষ্ঠান পালনে মাওয়াঘাটে যাত্রী পারাপারে যাতে করে সমস্যা না হয় সেজন্য এ জায়গায় ফেরি অথবা সিট্রাক চালুর জন্য নৌ পারবহণ মন্ত্রী নির্দেশ দিয়েছেন।
