প্রকাশকালঃ
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
আসাদুজ্জামান নূরকে আসিফের খোলা চিঠি
বিনোদন ডেস্ক: ভারতীয় শিল্পীদের ওপর সরকারি কর কমানোর প্রতিবাদে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। চিঠিটি রবিবার জনপ্রিয় এই শিল্পীর ফেসবুকের ফ্যানপেজ-এ পোস্ট করা হয়। পাঠকদের জন্য চিঠিটি হুবহু তুলে ধরা হলো।
“প্রিয় নূর ভাই,
সালাম। বাংলাদেশে দেশীয় শিল্পীদের রমরমা ভাব তো দূরের কথা, অস্তিত্বের সংকট চলছে। আপনার সিন্ধান্তটি হৃদয়ে র৩ক্ষরণের মতোই শিল্পীদের ব্যথিত করেছে। এদেশে ভারতীয় সিনেমা, টিভি সব চলছে। মেনেও নিয়েছি, মানতে হবে। প্রায় ছয় বছর গান গাইতে পারছি না, তাও মেনেছি। ভারত সরকার আমাকে দশ বছর ভিসা দেয় না, এটাও মেনে নিয়েছি।একজন জীবন্ত কিংবদন্তী হিসেবে এ দেশের মানুষ আপনাকে শ্রদ্ধা করে। শুধু দেশ টিভি, অভিজাত ক্লাব (তথাকথিত) এবং অসাধু প্রমোটারদের ̄স্বার্থে আপনি এদেশের তরুণ প্রজন্মের শিল্পীদের ভবিষ ̈ৎ হুমকির মুখে ফেলবেন না। পারলে অবৈধ ওয়েবসাইট গুলো বন্ধ করে এ দেশের শিল্পিদের প্রাণ ফিরিয়ে দিন। শিল্পীরা আপনার প্রতি কৃতজ্ঞতাপাশে আবদ্ধ থাকবে। জাতীয় রাজস্ব বোর্ড(এন,বি,আর )-কে ধন্য বাদ, তারা এটি মেনে নেয়নি। তাদের প্রতি কৃতজ্ঞতা।
প্রিয় নূর ভাই, আপনার অবস্থান থেকে আপনি ভালো আছেন। কিন্তু শিল্পী সমাজে নীরব দুর্ভিক্ষ চলছে। একটু বোঝার চেষ্টা করুন, প্লিজ। আপনার সুস্থতাকামনা করছি।
-স্নেহধন্য আসিফ আকবর।
বিঃ দ্রঃ "চিঠি শেষে আসিফ পাঠকদের প্রতি অনুরোধ করে লিখেছেন, “খোলা চিঠিটা পড়ে কেউ উদ্দেশ্য প্রণোদিত করার জন্য উল্টা-পাল্টা মন্তব্য করবেন না। আমি শুধু শিল্পীদের আকুতি তুলে ধরার চেষ্টা করেছি।"
