প্রকাশকালঃ
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
নোয়াপাড়ায় ট্রাক চাপায় নিহত ১
স্থানীয় প্রতিনিধি: মেহেরপুর গাংনী-কাথুলি সড়কের নোয়াপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় জামালউদ্দিন আহমেদ(২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জামালউদ্দিন গাংনীর ধর্মচাকী গ্রামের আব্দুর রশিদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামালউদ্দিন আলগামন নিয়ে গাংনী থেকে কাথুলির দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে পাশের খাদে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ উদ্ধারের জন্য পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে।
