Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

নওগাঁয় সর্বহারা দলের নেতা গ্রেপ্তার

স্থানীয় প্রতিনিধি: নওগাঁ জেলার সর্বহারা দলের অন্যতম নেতা মিলনকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে ৪৩-বিজিবি সদস্যরা। সোমবার সকাল ১০টার দিকে বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। মিলন জেলার আত্রাই উপজেলার জামগ্রামের মোসলেম উদ্দীনের ছেলে।

৪৩ বিজিবির অধিনায়ক মুজিবুল হক সিকদার জানান, সোমবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকার হোটেল অবকাশের নিচ থেকে অস্ত্র ও গুলিসহ মিলনকে গ্রেপ্তার করা হয়। মিলন আত্রাই-রানীনগর উপজেলার রক্তাক্ত জনপদের সর্বহারা দলের অন্যতম নেতা।

এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা হয়েছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৪:১৩ PM . বিভাগঃ .

0 comments for " নওগাঁয় সর্বহারা দলের নেতা গ্রেপ্তার "

Leave a reply

    আর্কাইভ