প্রকাশকালঃ
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
অস্ত্র ও গুলিসহ তিন অস্ত্র ব্যবসায়ী আটক
বি২৪ নিউজ ডেস্ক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর মতিঝিল ও কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তিন জনকে গ্রেফতার করেছে।
ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য (দক্ষিণ) বিভাগের একটি দল রাজধানীর মতিঝিল শাপলা চত্ত্বরে একটি যাত্রীবাহী বাস থেকে টি বিদেশী পিস্তল, ৮টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ মো. রাকিবুল নামে এক ব্যক্তিকে (২০) আটক করে।
গ্রেফতারকৃত রাকিবুলের স্বীকারোক্তি অনুযায়ী কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন মগবাড়ি এলাকা থেকে হতেকাজী মো. জামান (২৮) ও মো. আ. হাকিমকে (৩৪) গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সাথে জড়িত। গ্রেফতারকৃত রাকিবুল পাঁচাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাসিন্দা। সে মূলত টাকার বিনিময়ে সীমান্তবর্তী এলাকা হতে ঢাকা, কুমিল্লা ও বি’বাড়িয়া প্রভৃতি এলাকায় অস্ত্র পরিবহন করে তাখে।
