প্রকাশকালঃ
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
যৌন হয়রানির দায়ে গ্রাম পুলিশের কারাদন্ড
স্থানীয় প্রতিনিধি: লক্ষ্মীপুরে যৌন হয়রানীর অভিযোগে আবদুর রাজ্জাক (৪৬) নামে এক গ্রাম পুলিশকে এক বছরের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। জেলার সদর উপজেলার খিলবাইছা সরকারী বালিকা প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রীকে অভিযোগে তাকে এ শাস্তি দেওয়া হয়েছে। আজ দুপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান এ কারাদন্ড প্রদান করেন।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে গ্রাম পুলিশ আবদুর রাজ্জাক পঞ্চম শ্রেনীর ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। আজ দুপুরে বিদ্যালয়ে আসার পথে বিদ্যালয় এলাকায় ওই ছাত্রীকে হয়রানী করে আবদুর রাজ্জাক। এসময় ওই ছাত্রীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আবদুর রাজ্জাককে আটক করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আজিজুর রহমান।
