Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার ছবিতে অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেয়ার সময় জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি। বিক্ষোভ সমাবেশে ক্ষুব্ধ নেতাকর্মীরা শেখ হাসিনার ছবিতে আগুন ধরিয়ে আনন্দ প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্র বিএনপি ও সকল অঙ্গসংগঠন শনিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিভিন্ন শ্লোগান দেয়া শুরু করে। প্রধানমন্ত্রী এ সময় সাধারণ অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন। একই সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে পাশাপাশি অবস্থান নিলে উত্তেজনার সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সফরসঙ্গী মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা এসময় সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ভেতর অবস্থান করছিলেন।

জাতিসংঘ সদর দপ্তর সংলগ্ন এলাকায় বিএনপি এবং সমমনারা ব্যাপক লোক সমাগম করতে সক্ষম হয়। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে ‘স্বৈরাচার’ ও ‘গণবিরোধী’ বলে স্লোগান দিতে থাকেন। বিএনপির বিক্ষোভের মুখে আওয়ামী লীগের লোকজনের উপস্থিতি ছিল খুবই কম। আ'লীগ নেতাদের পক্ষ তেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে দেয়া স্লোগান বিএনপির ব্যাপক স্লোগানের মুখে চাপা পড়ে যায়।

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিশেষ উপদেষ্টা ও বৈদেশিক দূত ডা. মজিবুর রহমান এবং জাহিদ এফ সরদার সাদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ দূত ব্যারিস্টার আবু সায়েমের উপস্থিতিতে বিক্ষোভ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, ইউএসএ বিএনপির গিয়াস আহমেদসহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত শত শত নেতাকর্মী এ সমাবেশে উপস্থিত ছিলেন। খবর বার্তা সংস্থা বাংলা প্রেস’র।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১১:২৮ AM . বিভাগঃ .

0 comments for " যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার ছবিতে অগ্নিসংযোগ "

Leave a reply

    আর্কাইভ