Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বুধবার, ৮ মে, ২০১৩
সস্পাদনায় Unknown

এবার পাকিস্তানে থানায় আত্মঘাতী হামলা, নিহত ৩

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি থানায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে তিন জন নিহত ও ২৭ জন আহত হয়েছে।পুলিশকে উদ্ধৃত করে ডন অনলাইন জানায়, বুধবার ভোরে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় একটি থানার পেছনের অংশে বিস্ফোরকভর্তি গাড়ির বিস্ফোরণ ঘটালে এ হতাহতের ঘটনা ঘটে।স্থানীয় পুলিশ প্রধান আব্দুল গফুর আফ্রিদি বলেন, "বান্নু জেলার দমাইল পুলিশ স্টেশনের কাছে আত্মঘাতী হামলায় আমরা এক নারীসহ তিন জনের মৃত্যু এবং ২৭ জন আহত হওয়ার খবর পেয়েছি। আহতদের মধ্যে ছয় পুলিশ সদস্য ও দুটি শিশু রয়েছে।"আফ্রিদি আরও জানান, এ হামলায় সাতটি বাড়ি ও ওই পুলিশ স্টেশনের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।থানার চারদিকের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৭:১১ PM . বিভাগঃ .

0 comments for " এবার পাকিস্তানে থানায় আত্মঘাতী হামলা, নিহত ৩ "

Leave a reply

    আর্কাইভ