Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

লিনার টেনিস থেকে অবসরের ঘোষণা

স্পোর্টস ডেস্ক: হাঁটুর ইজুরির কারণে টেনিস থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন চায়না টেনিস তারকা লিনা । হাঁটুর ইজুরির কারণে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।
আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে জানান ৩২ বছর বয়সী এশিয়ার সবচেয়ে সফল এই টেনিস তারকা।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ‘চারবার হাঁটুর ইনজুরি শতবার ইনজেকশান দেয়ার পর আমার শরীর আমাকে থামতে বলছে।’

‘এর আগে আমি অনেকবার অস্ত্রোপচার শেষে ফিরে এসেছি। কিন্তু এবার আর নয়।’

২০১১ সালে ফ্রেঞ্চ ওপেন ও চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জয় করেন লিনা। প্রথম চায়না টেনিস তারকা হিসেবে তিনি এই শিরোপা দুটি জয় করেন।

উল্লেখ্য, ইউএস ওপেনে  তৃতীয় রাউন্ডে হাঁটুর ইনজুরিতে ভুগতে থাকা লিনা ব্যথায় কোর্ট ত্যাগ করেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ২:৫০ PM . বিভাগঃ .

0 comments for " লিনার টেনিস থেকে অবসরের ঘোষণা "

Leave a reply

    আর্কাইভ