Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

স্কটল্যান্ডের গণভোটে গননা চলছে , 'না' ভোট এগিয়ে

আন্তর্জাতিক ডেস্ক: স্বাধীনতা প্রশ্নে স্কটল্যান্ডের গণভোটে ভোট গণণা চলছে। ৩২ কাউন্সিলের মধ্যে ১৪টির ফল ঘোষনা হয়েছে ।সর্বশেষ ফরাফলে 'না' ভোট এগিয়ে রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত 'না' ৫৫ শতাংশ, 'হ্যা' ৪৫ শতাংশ ভোট পেয়েছে।

আর এই গণভোটের মধ্যদিয়ে প্রমাণিত হলো স্কটিশরা স্বাধীনতা চান না। তারা ব্রিটেনের সঙ্গেই থেকে যেতে চান।

গণভোটের ফলাফলে যেন হাফ ছেড়ে বাঁচলেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, উপ-প্রধানমন্ত্রী নিক ক্লেইগ ও লেবার পার্টি নেতা এড মিলিব্যান্ড। স্কটিশরা স্বাধীনতার পক্ষে ভোট দিলে  বিপাকে পড়তেন ডেভিড ক্যামেরন।

তবে গণেভোটে ধাক্কা খেলেন স্কটল্যান্ডের স্বাধীনতা আন্দোলনের নেতা ও ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যালমন্ড। তিনশ বছরের ব্রিটিশ শাসন থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন তিনি।

খবরে বলা হয়েছে, ভোটের ফল প্রকাশের পর রানী দ্বিতীয় এলিজাবেথ আজ শুক্রবার বিকেলে স্কটল্যাণ্ডের গণভোট নিয়ে বিবৃতি দেবেন। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের জাতির উদ্দেশে ভাষণ দেয়ার কথা রয়েছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ১০:১০ AM . বিভাগঃ , .

0 comments for " স্কটল্যান্ডের গণভোটে গননা চলছে , 'না' ভোট এগিয়ে "

Leave a reply

    আর্কাইভ