প্রকাশকালঃ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
নাইজেরিয়ায় চার্চ ধ্বস: নিহতের সংখ্যা বেড়ে ৮৪
আন্তর্জাতিক ডেস্ক: গত সপ্তাহে নাইজেরিয়ায় চার্চ ধসের ঘটনায় নিহত দক্ষিণ আফ্রিকার নাগরিকের সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে।শুক্রবার নাইজেরিয়ায় প্রিটোরিয়ার হাই কমিশনার লুলু এমগুনি বলেন, ‘বৃহস্পতিবার আরো বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এতে মৃতের সংখ্যা ৬৭ জন থেকে বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে।
তিনি আরো বলেন, ‘ঘটনার সময় আরো বেশি সংখ্যক দক্ষিণ আফ্রিকার নাগরিক চার্চে উপস্থিত ছিলেন বলে আশঙ্কা করা হচ্ছে। অনেক লোক ট্রাভল এজেন্টদের সাহায্য ছাড়াই দক্ষিণ আফ্রিকা থেকে নাইজেরিয়া ঢুকেছে বলে আমাদের ধারণা।’উদ্ধারকাজে সহায়তার জন্য দক্ষিণ আফ্রিকা চিকিৎসকসহ ১০ সদস্যের একটি দুর্যোগ ব্যবস্থাপনা দল পাঠিয়েছে।
উল্লেখ্য, ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় দক্ষিণ আফ্রিকার ৩৪৯ নাগরিক জনপ্রিয় ওই চার্চে অবস্থান করছিল।
