প্রকাশকালঃ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
রিভলবারসহ দুই চাঁদাবাজ আটক
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাওরানবাজারে রিভলবারসহ দুই চাঁদাবাজকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে কাওরানবাজার জনতা টাওয়ারের (এরশাদ টাওয়ার নামে পরিচিত) সামনে থেকে এ দুজনকে আটক করে তেজগাঁও থানা পুলিশ। আটককৃতরা হলেন, আনোয়ার হোসেন উজ্জল(৩৮) ও খোরশেদ আলী(৩৫)।
পুলিশের দাবি, এ ২ জন অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতো। এ ধরনের একটি ভিডিও ফুটেজ পুলিশের হাতে রয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে বলে ডিএমপির তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানিয়েছেন।