Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

খালেদা জিয়া জামায়াতের প্রধান পৃষ্ঠপোষকঃ ইনু

স্থানীয় প্রতিনিধি: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাঈদীর রায়ে খালেদা জিয়ার নিরবতা প্রমাণ করে তিনি জামায়াতের প্রধান পৃষ্ঠপোষক।

শুক্রবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী যতই ধর্মের আলখেল্লা পরিধান করুক না কেন আদালতের রায় প্রমাণ করলো সে একজন খুনি এবং যুদ্ধাপরাধী।

তিনি আরও বলেন, একজন প্রমাণিত যুদ্ধাপরাধীর মুক্তি দাবিই প্রমাণ করলো জামায়াতে ইসলামী একটি যুদ্ধাপরাধী দল, তাই এ দলটিকে নিষিদ্ধ করাই বাঞ্ছনীয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম প্রমুখ।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৪:৩৩ PM . বিভাগঃ , .

0 comments for " খালেদা জিয়া জামায়াতের প্রধান পৃষ্ঠপোষকঃ ইনু "

Leave a reply

    আর্কাইভ