প্রকাশকালঃ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
রাজধানীতে জেএমবির ভারপ্রাপ্ত আমীরসহ সাত সদস্য আটক
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তুরাগ এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ভারপ্রাপ্ত আমীর তাসনিমসহ সাত সদস্যকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গত রাতে টঙ্গীর তুরাগ থানা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিপুল পরিমান বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
গত রাতে টঙ্গীর তুরাগ থানা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিপুল পরিমান বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান (মিডিয়া) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেএমবির একটি দল নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তুরাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।