Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

গুলশানের নিকেতনে গৃহকর্মী আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান নিকেতনে গলায় ফাঁস দিয়ে এক গৃহকর্মী আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেছে গৃহকর্তার স্বজনেরা।
মোমেনা(১৪) নামের এ গৃহকর্মী নিকেতনের দুই নম্বর রোডের ৩৩ নম্বর বাড়ির ব্যবসায়ী জহিরুল ইসলামের বাসায় কাজ করতো।

জহিরুল ইসলামের আত্মীয় সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার তাকে বাসায় তালাবদ্ধ করে রেখে জহিরুল ইসলাম স্ত্রীসহ বাইরে যান। রাত নয়টার দিকে বাসায় ফিরে দেখেন মোমেনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এরপর তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালের ডাক্তাররা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে ঢাকা মেডিকেলে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মোমেনা-কে মৃত বলে ঘোষণা করেন। 

এদিকে মোমেনার লাশ এখন জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানিয়েছেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৯:৩৯ AM . বিভাগঃ .

0 comments for " গুলশানের নিকেতনে গৃহকর্মী আত্মহত্যা "

Leave a reply

    আর্কাইভ