Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

শাহজালালে ২৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫২০ গ্রাম স্বর্ণসহ ফয়সাল আহেমদ (৩৬) নামে একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। আটককৃতের বাড়ি মুন্সিগঞ্জে।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপপরিচালক মুস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, মালয়েশিয়ার এয়ারলাইনসের এমএইচ১০২ ফ্লাইটে এক যাত্রী স্বর্ণ নিয়ে আসছেন। এ খবরের ভিত্তিতে আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি।

ফয়সাল বিমান বন্দরে নামলে তাকে দেখে সন্দেহ হয়। পরে তাকে তল্লাসি করে তার কাছে থাকা কলম, ঘড়ি এবং ইলেকট্রিক মটরের ভেতরে লুকানো অবস্থায় ৫২০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। এ সময় তাকে আটক করা হয়।

আটককৃত স্বর্ণের মূল্য প্রায় ২৫ লাখ টাকা। আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৫:২৩ PM . বিভাগঃ .

0 comments for " শাহজালালে ২৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ "

Leave a reply

    আর্কাইভ