Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

ধুনটেকে ইয়াবা ও গাঁজাসহ স্কুল ছাত্রী আটক

স্থানীয় প্রতিনিধি: বগুড়ার ধুনটে ইয়াবা ও গাঁজাসহ সুবর্ণা খাতুন (১৪) নামের এক স্কুল ছাত্রীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার চালাপাড়া গ্রামের মৃত সিরাজ মন্ডলের মেয়ে ও ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। বৃহস্পতিবার ধুনট পৌর এলাকার মুন ফুডস হোটেলের পেছন থেকে তাকে আটক করা হয়।


পুলিশ জানায়, আটক সুবর্ণা খাতুনের বাবা সিরাজ মন্ডল জীবদ্দশায় মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত ছিল। তার মা বুলবুলি বেগমও হেরোইন ও গাঁজা বিক্রির অভিযোগে আটক হয়েছিল। বাবা-মায়ের মতই সুবর্ণাও ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। সে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় এসব মাদকদ্রব্য বিক্রি করতো। পুলিশ বিষয়টি জানার পর তার পিছু নেয়। বৃহস্পতিবার সুবর্ণা খাতুন বাড়ি থেকে বের হয়ে স্কুলে না গিয়ে হোটেলের পিছনে যেতে থাকলে পুলিশের সন্দেহ হয়।


এ সময় ধুনট থানার এসআই নন্দিতা সরকার ও এএসআই পুতুল মোহন্ত তাকে আটক করে। পরে তার স্কুলব্যাগ তল্লাশি করে ১ পিস ইয়াবা, ৩ পুরিয়া গাঁজা, ১৬ পিচ গরু মোটাতাজা করন ডেস্কামেসন ট্যাবলেট, মাদক বিক্রির ৭৯০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করে।


ধুনট থানার ওসি জিয়াউর রহমান পিপিএম জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৯:৫৬ AM . বিভাগঃ .

0 comments for " ধুনটেকে ইয়াবা ও গাঁজাসহ স্কুল ছাত্রী আটক "

Leave a reply

    আর্কাইভ