প্রকাশকালঃ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
৫১২ গিগাবাইটের মেমোরি কার্ড আনছে স্যানডিস্ক
বি২৪ নিউজ ডেস্ক: বাজারে ৫১২ গিগাবাইটের মেমোরি কার্ড নিয়ে আসছে স্যানডিস্ক ৷
জানা গেছে, বিশ্বের সবচেয়ে বেশি স্পেসের মেমোরি কার্ড এটি। মূলত ‘৪কে’ মাধ্যমে সিনেমা নির্মাণকারীদের কথা মাথায় রেখেই এই কার্ড বাজারে আনা হচ্ছে।এইচডি তুলনায় ‘৪কে’ মাধ্যমে ভিডিও তৈরির প্রচলন এখন অনেক বেশি। পাশাপাশি ‘৪কে’ মাধ্যমে তৈরি হওয়া ভিডিওর রেজোলিউশন এইচডির তুলনায় অনেক বেশি৷ এর ফলে খুব স্বাভাবিকভাবেই বেশি মেমোরির দরকার হয়৷ সেই কথা মাথায় রেখেই এই কার্ড বাজারে আনার কথা ভাবা হয়েছে সংস্থার পক্ষ থেকে। কার্ডটিতে ৩০ ঘণ্টার এইচডি ভিডিও সংরক্ষণ করা যাবে।
তবে এই ৫১২ গিগাবাইটের মেমোরি কার্ডটি কিনতে গ্রাহকদের খরচ করতে হবে ৮০০ ডলার।
