প্রকাশকালঃ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
গরু রাখালের গলাকাটা লাশ উদ্ধার
স্থানীয় প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে রফিকুল ইসলাম (২০) নামে
এক গরুর রাখালের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রফিকুল ইসলামের বাড়ি
শেরপুর জেলায়।
শুক্রবার ভোরে উপজেলার পূর্বচাল উপশহরের ২০ নম্বর সেক্টর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কাঞ্চন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, গত দেড় মাস আগে পূর্বচাল উপশহরের ২০ নম্বর সেক্টর এলাকার ব্যবসায়ীর সুরুজ হাজীর গরুর রাখাল হিসেবে চাকরি শুরু করেন রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার রাত ১টার দিকে ওই স্থানে রফিকুলের গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়া পুলিশে খবর দেন। পরে পুলিশ শুক্রবার ভোরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
এসআই আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।
অপরদিকে ব্যবসায়ী সুরুজ হাজী জানান, তার সঙ্গে একই এলাকার মহসিন মোল্লার জমি নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরেই মহসিন মোল্লাসহ তার লোকজন এ হত্যার ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।