প্রকাশকালঃ
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
ধানমন্ডিতে বাস চাপায় যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডির সোবাহানবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে সোবাহানবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর (২৬) ওই এলাকার ফুরকান মিয়ার ছেলে।
বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র জায়েমসহ কয়েকজন জানান, তারা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে সাগরকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। পরে জানতে পারেন তাকে কোনো একটি বাস চাপা দিয়ে চলে যায়।
দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।