Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

প্রেসিডেন্টের নাম ভুল বলায় চাকরি থেকে ছাঁটাই!!

আন্তর্জাতিক ডেস্ক: নাম দিয়ে যায় চেনা। সত্যিই তো! যে যাই বলুন  নামে কী আসে যায়, কিন্তু বিড়ালকে যদি রুমাল বলে ডাকা হয়, সে কি আর সাড়া দেবে? দেবে না। তবে নাম ভুল বলার ঠেলা হাড়ে হাড়ে টের পাচ্ছেন দূরদর্শনের এক সংবাদ পাঠিকা। চীনের প্রেসিডেন্টের নাম ভুল বলায় রীতিমতো  চাকরি খোয়াতে হলো তাকে।

জি জিনপিং
ঘটনাটি ঘটেছে গত বুধবার। সংবাদ পড়ার সময় হঠাৎই চীনের প্রেসিডেন্ট জি জিনপিং এর নাম ভুল করে ইলেভেন বা এগারো বলে ফেলেন তিনি। কারণ, তার নাম ইংরেজিতে (Xi Jinping) দেখতে রোমান অক্ষরে ১১ এর মতো লাগে। ব্যস, সঙ্গে সঙ্গে উর্ধ্বতন কর্তৃপক্ষের তোপে পড়ে যান। দেশের সম্মানীয় অতিথি বলে কথা। তার নামের সঙ্গে কিনা ছেলেখেলা। এক আধিকারিক বলেন, এটা ক্ষমার অযোগ্য অপরাধ। তিনি আরও বলেন, ওই সংবাদ পাঠিকাকে অস্থায়ভাবে কয়েক মাসের জন্য নিয়োগ করা হয়েছিল। তবে এই ঘটনার পর তাকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৮:৪৯ AM . বিভাগঃ .

0 comments for " প্রেসিডেন্টের নাম ভুল বলায় চাকরি থেকে ছাঁটাই!! "

Leave a reply

    আর্কাইভ