প্রকাশকালঃ
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
স্থানীয় প্রতিনিধি: শনিবার সকাল ৭টার দিকে নারায়ণগঞ্জে ট্রাকচাপায় অজ্ঞাত (৩০) এক যুবক নিহত হয়েছে। রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড এলাকায় বিশ্বরোড-যাত্রাবাড়ী সড়কে এ দুর্ঘটান ঘটে।
স্থানীয়রা জানান, সকালে ওই এলাকার বিশ্বরোড-যাত্রাবাড়ী সড়ক পার সময় দ্রুতগামী একটি ট্রাক যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই যুবক নিহত হয়।
পরে খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের সদর হাসপাতাল মর্গে পাঠায়।
