প্রকাশকালঃ
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
গাজীপুরে পানি খেয়ে ১ জন শ্রমিকের মৃত্যু, অসুস্থ ২৫
স্থানীয় প্রতিনিধি: গাজীপুরে ভোগড়ায় ম্যাক্সেস কারখানার পানি খেয়ে ২০/২৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের মধ্যে একজন মারা গেছেন বলে দাবি করেছেন শ্রমিকরা। তবে এ দাবি অস্বীকার করেছে পুলিশ।শনিবার সকাল ১০টার দিকে ওই গার্মেন্টসে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, মাস্টার গার্মেন্টস নামে ওই তৈরি পোষাক কারখানায় সকালের টিফিনের সঙ্গে দেয়া পানি খেয়ে প্রথমে একজন শ্রমিক অসুস্থবোধ করে মাথা ঘুড়ে পড়ে যান। এর পরপরই আরো ২০/২৫ জনের একই অবস্থা হয়।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকজন শ্রমিককে অসুস্থ অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফৌজিয়া সুলতানা শ্রমিক অসুস্থ হওয়ার কথা স্বীকার করলেও নিহত হওয়ার সংবাদ সঠিক নয় বলে জানান।