Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

বিএসএফের গুলিতে চার বাংলাদেশি আহত

স্থানীয় প্রতিনিধি: শুক্রবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি চার গরু ব্যবসায়ী আহত হয়েছেন। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্তের ৩৮০/৩ পিলার এলাকায়  ভারতে প্রবেশের চেষ্টাকালে ১২১ বিএসএফ ব্যাটালিয়নের বড়বিল্লাহ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তারা ফিরে এসে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

আহতরা হলেন- বেউরঝাড়ি চরইগেদী গ্রামের আজিমুদ্দিনের ছেলে তোজাম্মেল হোসেন (২২), একই গ্রামের ছলিম উদ্দিনের ছেলে মাহামুদ মিস্টার আহম্মদ (২৬), দবির উদ্দিনের ছেলে সাদেকুল ইসলাম (৩৫) ও আনাবুল হকের ছেলে দিলু মোহাম্মদ (২০)। 

রাতে ওই চার গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে সেদেশের সীমানায় প্রবেশের চেষ্টা করছিলেন। এসময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে তারা আহত হন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১০:৫৯ AM . বিভাগঃ .

0 comments for " বিএসএফের গুলিতে চার বাংলাদেশি আহত "

Leave a reply

    আর্কাইভ