Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

কলেজ বাস উল্টে শিক্ষার্থী নিহত

স্থানীয় প্রতিনিধি: কুমিল্লার দুর্গাপুরে ইস্পাহানি স্কুল এন্ড কলেজের বাস উল্টে রাফসান (১২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সে কুমিল্লা ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

এই ঘটনায় আরো ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শনিবার সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত সবাই ওই একই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। আহতদের কুমিল্লা সিএমএইচ ও মুক্তি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে ওই এলাকায় কুমিল্লা ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের একটি বাসের সঙ্গে কুমিল্লা ট্রান্সপোর্ট নামে আরেকটি বাসের সংঘর্ষ হয়। এতে রাফসানসহ ২১ শিক্ষার্থী আহত হয়। এ অবস্থায় রাফসানকে সিএমএইচ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১০:১৭ AM . বিভাগঃ .

0 comments for " কলেজ বাস উল্টে শিক্ষার্থী নিহত "

Leave a reply

    আর্কাইভ