Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান খাদে পড়ে নিহত ২

স্থানীয় প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ষোলমাইল এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহত চালক জামান (৩২) ঢাকা মগবাজার এলাকার বাসিন্দা। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর ৫টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ষোলমাইল এলাকায় ঢাকাগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালকসহ দুই জন নিহত হয়। 

হাটিকুমরুল হাইওয়ে থানার (এস আই) ইকবাল হোসেন দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১২:১৫ PM . বিভাগঃ .

0 comments for " কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান খাদে পড়ে নিহত ২ "

Leave a reply

    আর্কাইভ